হোম > সারা দেশ > দিনাজপুর

ছয় দিন বন্ধের পর হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

ছয় দিন ঈদের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচঞ্চলতা ফিরেছে বন্দরে। 

এদিকে ঈদের ছুটি রেশ পুরোপুরি না কাটায় বন্দরে কার্যক্রম স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সেরেগুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে ১৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিনের জন্য হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ ছিল। আজ ছুটি শেষ হওয়ায় দুপুর ১২টা থেকে বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু করা হয়েছে। 

সেরেগুল ইসলাম আরও জানান, ঈদের রেশ পুরোপুরি না কাটায় বন্দরটি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে। 

পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, ছয় দিন বন্ধ থাকার পর বন্দরের সব কার্যক্রম চালু হয়েছে, বাংলা ট্র্যাক বন্দরে প্রবেশ করে পণ্য লোড-আনলোড করছে। বন্দর থেকে পণ্য ছাড় হয়ে দেশে বিভিন্ন প্রান্তে যাচ্ছে।

বিরামপুরে শীতের সবজির দাম কমেছে

জীবনসঙ্গী খোঁজার ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ এখন শুধু নামেই

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম