হোম > সারা দেশ > দিনাজপুর

বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র হচ্ছে: নৌপ্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের এগিয়ে যাওয়াকে ক্ষতি করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘পবিত্র রমজান মাসে আমরা নিজেদের ধৈর্যের সঙ্গে তৈরি করব। আল্লাহর কাছে দোয়া চাইব, আধুনিক উন্নত ও স্মার্ট বাংলাদেশ তৈরির ক্ষেত্রে যা যা করণীয় সেটি করব। মানুষের প্রতি ভালোবাসা তৈরি করব।’

আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জে আবদুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে এতিম শিশুদের সঙ্গে ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ ইফতারের আয়োজন করে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পবিত্র রমজান মাস ধৈর্য ও সংযমের মাস। আমাদের ধৈর্য ও সহনশীলতার সঙ্গে চলতে হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা অন্য ধর্মের মানুষদের প্রতি সম্মান দিয়ে থাকি। এটা ইসলামের অন্যতম বৈশিষ্ট্য।’

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশের মুসলমানরা আধুনিকতার পরিচয় দিয়ে থাকে। বাংলাদেশের মুসলমানরা পৃথিবীতে প্রশংসিত। আমরা আতিথেয়তায় অন্যদের সম্মান দিয়ে থাকি। অনেক প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। একসময় বিভিন্ন কারণে ধর্মকে ব্যবহার করে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করা হয়েছিল।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন সাচ্চা মুসলমান ছিলেন। অন্য ধর্মের মানুষের প্রতি তাঁর বিশ্বাস ছিল এবং বঙ্গবন্ধু ধার্মিক হওয়ার কারণে অন্য ধর্মের মানুষেরও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল। একজন মানুষের যদি অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস না থাকে তাহলে তার প্রতি অন্য ধর্মের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাস থাকে না। বঙ্গবন্ধুর এসব গুণাবলি ছিল বলেই আমরা তাঁর নেতৃত্বে অধিকার প্রতিষ্ঠা করেছি এবং বিজয় অর্জন করেছি।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম প্রমুখ। 

এর আগে দিনাজপুর জেলার বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঝে সরকারিভাবে প্রাপ্ত ল্যাপটপ বিতরণ করেন এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন নৌপ্রতিমন্ত্রী।

দিনাজপুরে অবৈধভাবে মজুতের ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২

পার্বতীপুরে নাসিমা বেগমের দাফন সম্পন্ন

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত নাসিমা বেগমের দাফন পার্বতীপুরে সম্পন্ন

জ্বালানি তেল নিতে গিয়ে পাম্পেই মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী: অস্তিত্ব সংকটে ছোট যমুনা এখন ভাগাড়

বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে হাতাহাতি, শ্রমিকনেতার মৃত্যু

কলার মোচা দেখিয়ে কয়েক শ ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন দিনমজুর এনামুল

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়, মিষ্টি উপহার

ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাত, দেশ ও জাতির শান্তি কামনা