হোম > সারা দেশ > দিনাজপুর

চোলাই মদ খাওয়ার দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরে বিরামপুরে নারীসহ চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার পুলিশ দণ্ডপ্রাপ্তদের দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।

বিরামপুর থানার উপপরিদর্শক আল আমিন জানান, চোলাই মদ তৈরি ও খাওয়ার করার খবর পেয়ে গতকাল শনিবার রাত ৯টার দিকে মাহমুদপুর সাঁওতালপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মদ খাওয়া অবস্থায় ওই গ্রামের রকি ইসলাম (১৯) ও রাজু ইসলামকে (৩২) আটক করা হয় এবং চোলাই মদ তৈরি করে বিক্রি ও খাওয়ার অভিযোগে সাঁওতাল নারী সনমনি মুর্মু (৩৫) ও সুরুজমনি সরেনকে (৬২) আটক করা হয়। রাতেই তাঁদের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের আদালতে হাজির করা হলে আদালত দুই যুবককে ১৫ দিন করে এবং দুই নারীকে ১০ দিন করে কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের আজ দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত