হোম > সারা দেশ > দিনাজপুর

ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে নারীর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভ্যানের চাকায় শাড়ি পেঁচিয়ে ফাঁস লেগে আরতি রাণী (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার হাবিবপুর সড়কে এ ঘটনা ঘটে।

মৃত নারী মুকুন্দপুর সিংপাড়া গ্রামের মৃত ওপেন সিংয়ের স্ত্রী।

জানা গেছে, মেয়ের সঙ্গে আজ দুপুরে ভ্যাটারিচালিত ভ্যানে চড়ে বাড়ি থেকে বিরামপুর শহরে যাচ্ছিলেন আরতি রাণী। হাবিবপুর এলাকায় এসে ভ্যানের চাকায় তাঁর পরনের শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় এবং তিনি পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

বিরামপুর উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর থেকে হাসপাতাল পর্যন্ত তিনি সঙ্গে ছিলেন।

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মুগ্ধতা ছড়াচ্ছে অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা ভাঁটফুল

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী