হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

হিলি দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খাদ্যবাহী ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলামিন (১৫), সৈকত (১৬) ও কাইয়ুম (২০)। তাঁদের সবার বাড়ি ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়—আলামিন নূরপুর, সৈকত মগলিশপুর এবং কাইয়ুম আফসারাবাদ কলোনি এলাকায় বসবাস করতেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মুরগির খাদ্যবাহী একটি ট্রাক নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে রানীগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত অবস্থায় আরও দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।

ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি শহিদুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাবিপ্রবিতে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

হিলিতে বিকাশকর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই

সাড়ে ৬ মাস পর চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল বোনেরও

দিনাজপুরের মধ্যপাড়া খনির পাথর উত্তোলন বন্ধ

দিনাজপুরের ফুলবাড়ী: রেল ক্রসিংয়ে গেটম্যান নেই, পারাপারে ঝুঁকি

ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তনগর দুটি ট্রেন যাত্রাবিরতির দাবি

এবার কোরবানির হাট কাঁপাতে আসছে ‘সম্রাট’

ফুলবাড়ীতে অচেতন অবস্থায় ৫ ধানকাটা শ্রমিক উদ্ধার

দিনাজপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২