হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের বিরামপুরে সড়কে যাত্রীর জন্য অপেক্ষা করার সময় পেছন থেকে আসা পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান (৫০) নামের এক ইজিবাইকচালক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিয়ার রহমান দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের চক শাহাবাজপুর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চালক আতিয়ার রহমান বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে তাঁর ইজিবাইক দাঁড় করে ফুলবাড়ী যেতে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আতিয়ার রহমান ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় ট্রাকটি তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে, খবর পেয়ে বিরামপুর থানা-পুলিশ, বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, গতকাল সন্ধ্যায় বিরামপুর ঢাকা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আতিয়ার রহমান নামের এক ইজিবাইকচালক নিহত হন। ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান