হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দুর্ঘটনার পর জব্দ করা ট্রাক। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকে মোটরসাইকেলের সংঘর্ষে আজাহার আলী (৬২) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ-খানসামা সড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার আলী শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ভুলু দেওয়ানের ছেলে।

জানা গেছে, ওই তিনজন মোটরসাইকেলে করে গরু কিনতে কাহারোল যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়।

মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মফেল সরকার (৬৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে জব্দ করা হয়েছে ট্রাকটি।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের