হোম > সারা দেশ > দিনাজপুর

নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর), প্রতিনিধি

কাঁকড়া নদীর পাড়ে স্থানীয়রা জড়ো হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

দুই বন্ধু জিহাদ ও জীদ আজকের পত্রিকাকে বলেন, তাঁরা সবাই চিরিরবন্দর আইডিয়াল মোড়ের একটি মেসে থাকেন। সেখান থেকে রেলব্রিজের নিচে নদীতে গোসল করার জন্য আসেন। গোসল করার সময় হঠাৎ করে রাজা বলেন, তিনি নদী সাঁতরে পার হয়ে যাবেন। এ কথা বলেই নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে নদীর মাঝখানে বালার চর পার হয়ে যান তিনি। সেখান থোকে সাঁতরে আসার সময় ‘আমি ডুবে যাচ্ছি আমাকে ধর’ বলে চিৎকার করেন। তখন জিহাদ এগিয়ে গেলেও তাঁকে আর ধরতে পারেননি। জিহাদ কলেন, ‘আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় এক ঘণ্টা পর লাশ নদী থেকে উদ্ধার করা হয়।’

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী বলেন, বন্ধুদের সঙ্গে কাঁকড়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান রাজা। পরে স্থানীয়রাসহ চিরিরবন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা এলে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফুলবাড়ীতে আদিবাসীপল্লি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির