হোম > সারা দেশ > দিনাজপুর

‘যারা জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মানতে চায় না’

দিনাজপুর প্রতিনিধি

আজ বেলা ১১টায় জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

‘যারা জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মানতে চায় না।’ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এ দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

আজ শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, শহর আমির মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাসুদ রানা, ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার।

বক্তারা আরও দাবি করেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্বাধীন গুম কমিশন চায় না এবং জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মেনে নিতে অনাগ্রহী। তাঁরা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে আরও দাবি করা হয়, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় পার হলেও তা এখনো কার্যকর হয়নি। বক্তারা জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশ ও গণমিছিলে জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

ফুলবাড়ীতে লিজকৃত পুকুরের মাছ লুটের অভিযোগ, বিচার দাবি মৎস্যচাষির

কোনো অবস্থাতেই দেশে স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ যেন না সৃষ্টি হয়: সমাজকল্যাণমন্ত্রী

সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে দিনাজপুরে বিক্ষোভ-মানববন্ধন

প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে খুলে পড়ল ফ্যান, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

হাবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান

বিরামপুরে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সবজি, কাঁচা মরিচের দাম

দিনাজপুরের ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত

দিনাজপুরে ইজিবাইকচালক নবিরুল হত্যায় জড়িতদের শাস্তি দাবি

খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পোর সংঘর্ষে চালক নিহত, আহত ৪

ফুলবাড়ীতে অটোরিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা, ছিনতাই হওয়া অটোরিকশাসহ আটক ১