হোম > সারা দেশ > দিনাজপুর

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশ যৌথভাবে পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের যৌথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে একটি ১৪ সদস্যের প্রতিনিধি দল দেশে প্রবেশ করে। পরে দু-দেশের আয়োজক কমিটির পক্ষ থেকে দুই দেশের পক্ষে ফুল বিনিময় করে। এরপর অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যৌথভাবে মাতৃভাষা দিবস পালন করা হয়। 

ভারতের উজ্জীবন সোসাইটি, জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার যৌথ আয়োজনে এই দিবসটি পালন করা হয়। 

এ সময় দু-দেশের শিল্পীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বক্তারা। দুই বাংলার বাংলা ভাষা-ভাষীদের একত্রিত হওয়ায় এক মিলনমেলায় রূপ নেয় স্থানটি। 

এ দিকে কাঁটাতারের বেড়ার বিভেদ পেরিয়ে সামনের দিনে আরও বড় পরিসরে আয়োজনের আশা জনপ্রতিনিধিদের। 

ভারতে উজ্জীবন সোসাইটির সভাপতি সুরুজ কুমার দাস আজকের পত্রিকাকে জানান, ‘এপার বাংলা-ওপার বাংলার মানুষের ভাষা এক, কৃষ্টি-কালচারও একই, শুধু তারকাটা বেড়াতে দুই বাংলাকে ভাগ করা হয়েছে। বেড়া বেড়ার জায়গায় থাক, প্রতিবছর মহান ভাষা দিবসে দুই বাংলার মানুষ এক হতে চাই। তাই বাংলাদেশ প্রশাসনিক ব্যবস্থা করে দিলে আত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সব সীমানা পেরিয়ে বাংলা ভাষা স্থান করে নেবে নিজ গরিমায়।’ 

হাকিমপুর হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত আজকের পত্রিকাকে বলেন, ‘ভাষার টানে ভারত থেকে একদল অতিথি আমাদের দেশে এসেছেন। আমাদের খুব ভালো লাগছে। তারা যৌথভাবে প্রতিবছর জিরো পয়েন্টে অনুষ্ঠান করতে আগ্রহী। কিন্তু সীমান্তে প্রশাসনিক অবস্থার কারণে অনুষ্ঠানগুলি করা সম্ভব হয় না। আমি চেষ্টা করব প্রতি বছর যেন সীমান্তে অনুষ্ঠান হয়।’ 

বিরামপুরে শীতের সবজির দাম কমেছে

জীবনসঙ্গী খোঁজার ঐতিহ্যবাহী ‘বউ মেলা’ এখন শুধু নামেই

মায়ের মৃত্যুর ১২ ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম