হোম > সারা দেশ > দিনাজপুর

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

মরদেহের পাশে স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের চিরিরবন্দরে এক গৃহবধূ ও তাঁর দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অমরপুর ইউনিয়নের বালুপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় ঘরের দেয়ালে ‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা দেখতে পাওয়া যায়।

মৃতরা হলো অমরপুর ইউনিয়নের বালুপাড়া এলাকার সাকিল ইসলামের স্ত্রী স্বর্ণা আক্তার (২২), তাঁদের ছেলে সাফায়েত (৩) ও মেয়ে রইফা মনি (২)।

অমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য নুর আমিন শাহ বলেন, সাকিল ইসলাম সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বাড়িতে স্বর্ণা ও তাঁর দুই সন্তানের মরদেহ পাওয়া যায়। তাঁর দাবি, স্বর্ণা প্রথমে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নুর আমিন শাহ আরও বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। ঘরের দেয়ালে লেখা ছিল, ‘আজ থেকে এই গল্প শেষ। আমি অভাগী মা। আমার সন্তানদের আমি নিজে মারছি। আমার সন্তানদের পুলিশের কাছে দিয়েন না। মা-বাবা, সরি।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে এসেছি, বিস্তারিত পরে জানাব।

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান