হোম > সারা দেশ > দিনাজপুর

ফ্যাসিস্ট সরকার মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে: জ্বালানিমন্ত্রী

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

বড়পুকুরিয়া কয়লাখনি এলাকা পরিদর্শ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘১৭ বছর ফ্যাসিস্ট সরকার দেশ শাসন করেছে। তারা অন্য একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য নিজের মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে। এতে দেশের লাভজনক খনিগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’

আজ মঙ্গলবার দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জ্বালানি খাতকে শক্তিশালী করতে দেশীয় সম্পদ ব্যবহারে প্রধানমন্ত্রী নির্দেশনার কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমরা জনগণের সরকার। এখানে এসে দেখলাম, ব্যবস্থা গ্রহণ করব, যেন দেশীয় পাথরকে আগে প্রাধান্য দেওয়া হয়।’

পরে মন্ত্রী মধ্যপাড়া পাথরখনি ও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, সাদিক রিয়াজ এবং এ জেড এম রেজওয়ানুল হক, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা প্রশাসক (সার্বিক) রিয়াজ উদ্দিন, বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শাহ আলম, মধ্যপাড়া পাথরখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বৃদ্ধ সপরিবারে নিখোঁজ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা জারি, টহল জোরদার

দিনাজপুরে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

ফুলবাড়ীতে জমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা

বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি

১৫ ঘণ্টা পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র ফের বন্ধ

৪৬ ঘণ্টা বন্ধের পর ফের চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের