হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে নদীর তীর থেকে ‘অতিরিক্ত মাদক খাওয়া’ যুবকের লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে শাহিনুর ইসলাম (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার জিবিএল ইটভাটা এলাকার করতোয়া নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে সেখানে লাশ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। শাহিনুর ঘোড়াঘাট পৌরসভার চকবামুনিয়া-বিশ্বনাথপুর গ্রামের নওশা মিয়ার ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে শাহিনুর আর ফেরেননি। বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর পকেট থেকে মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন তাঁর বড় ভাই। এ নিয়ে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় শাহিনুরের। রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করেও আর সন্ধান পায়নি পরিবার।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তিনি মৃত্যুবরণ করেছেন। তবে মারা যাওয়ার সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাই, তিনজনকে কারাদণ্ড

দিনাজপুরে অবৈধভাবে মজুতের ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২

পার্বতীপুরে নাসিমা বেগমের দাফন সম্পন্ন

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত নাসিমা বেগমের দাফন পার্বতীপুরে সম্পন্ন

জ্বালানি তেল নিতে গিয়ে পাম্পেই মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী: অস্তিত্ব সংকটে ছোট যমুনা এখন ভাগাড়

বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে হাতাহাতি, শ্রমিকনেতার মৃত্যু

কলার মোচা দেখিয়ে কয়েক শ ট্রেনযাত্রীর প্রাণ বাঁচালেন দিনমজুর এনামুল

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়, মিষ্টি উপহার