হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরের আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ ৫

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪২ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। এতে দিনাজপুর শিক্ষা বোর্ডে প্রথম হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।

আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের এসএসসি শিক্ষার্থী তাহছিন সরকার বলে, ‘আমাদের স্কুল থেকে ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলাম এবং আমরা ২৪২ জন বন্ধু জিপিএ-৫ পেয়েছি। এ রেজাল্ট সম্ভব হয়েছে আমাদের পরিচালক, আমাদের ক্লাসের শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং আমাদের পড়ালেখায় নিবিড় পরিচর্যার মাধ্যমে। আমাদের স্কুল শুধু এবার শতভাগ জিপিএ-৫ পেয়েছে, এমনটা নয়; বিগত কয়েক বছর ধরে এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের সেরা ফলাফল অর্জন করছে।’

মাইশা আলম নামের আরও এক শিক্ষার্থী বলে, ‘আমাদের স্কুল শুধু পড়াশোনা না, খেলাধুলা ও আনন্দ সবকিছুতে সেরা। আমাদের টিচারদের সঠিক গাইডলাইন ও আমাদের প্রচেষ্টায় আমরা আমাদের স্কুল হতে ২৪২ জন বন্ধু জিপিএ-৫ অর্জন করতে পেরেছি। এ জন্য আমরা সবাই আনন্দিত।’

চিরিরবন্দর আইডিয়াল রেসিডেনসিয়াল স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

আইডিয়াল রেসিডেনসিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, ‘সব শিক্ষকের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা, ছাত্রদের নিয়মিত অধ্যবসায় ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এ ফলাফল অর্জিত হয়েছে। স্কুলে একজন শিক্ষার্থীর সার্বক্ষণিক মনিটরিং করার মাধ্যমে তাদের খেয়াল রাখা হয়। আমাদের স্কুল শুধু পড়াশোনা বা ফলাফলে সেরা নয়; শিক্ষার্থীরা খেলাধুলা, নাচ-গান, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো করছে।’

উল্লেখ্য, চিরিরবন্দরে মেহের হোসেন স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন, আমেনা বাকি রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন, সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫ জন জিপিএ-৫ পেয়েছে।

সাত বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার দিনাজপুর বোর্ডে, কমেছে জিপিএ-৫

স্বৈরাচারী কায়দায় যে-ই আসার চেষ্টা করবে, প্রতিহত করবে সাধারণ মানুষ: সমাজকল্যাণমন্ত্রী

বাঁশে ঝুলানো চেয়ারে আহত মা, কাঁধে নিয়ে হাসপাতালে গেলেন ছেলেরা

দিনাজপুরে কালভার্টের নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

শজনেপাতা ছেঁড়া নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

পালায় না বলে বড়াই করে চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি: সমাজকল্যাণমন্ত্রী

প্রায় ৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

বিরলে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ফুলবাড়ীতে বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটানোর অভিযোগ

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত আটক