হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে স্কুলশিক্ষার্থী নিহত

দিনাজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপু‌রের বিরল উপ‌জেলায় ট্রাক্ট‌রের সঙ্গে মোটরসাইকেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে মোহনা আক্তার সা‌ম্মী (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হ‌য়। আজ (বুধবার) সকাল সা‌ড়ে ৯টায় উপ‌জেলার বি‌জোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এ সময় মোটরসাইকেলের চালক ও নিহত ওই শিক্ষার্থীর সহপাঠী গুরুতর আহত হয়।

নিহত স্কুলশিক্ষার্থী মোহনা আক্তার বি‌জোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমা‌নের মে‌য়ে। মোহনা রঘুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছি‌ল। এ ঘটনায় গুরুতর আহত হ‌য়ে‌ দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন আছেন মোটরসাইকেল চালক হা‌বিবুর রহমান (৪৫) অপর শিক্ষার্থী একই গ্রা‌মের আরিফুল ইসলা‌মের মে‌য়ে ঋতু আক্তার (১৪)।

রঘুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, বুধবার সকা‌লে মোহনা আক্তার তাঁর চাচা হাবিবুর রহমা‌নের মোটরসাইকেলে ব‌সে বান্ধবী ঋতু আক্তারসহ স্কু‌লে যা‌চ্ছি‌লেন। এ সময় স্কু‌লের অদূ‌রে উত্তর বহলা নামক এলাকায় বিপরীত দিক থে‌কে আসা ইট‌বোঝাই ট্রাক্ট‌রের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ট্রাক্টরের ধাক্কায় সড়‌কে ছিট‌কে প‌ড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থ‌লেই মৃত্যুবরণ ক‌রে মোহনা আক্তার। স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার ক‌রে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতা‌লে নি‌য়ে যান। বর্তমানে মোটরসাইকেলচালক ও অপর শিক্ষার্থী মেডিকেল কলেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন রয়েছে।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ দাফন করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তনগর দুটি ট্রেন যাত্রাবিরতির দাবি

এবার কোরবানির হাট কাঁপাতে আসছে ‘সম্রাট’

ফুলবাড়ীতে অচেতন অবস্থায় ৫ ধানকাটা শ্রমিক উদ্ধার

দিনাজপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ফ্যাসিস্ট সরকার মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে: জ্বালানিমন্ত্রী

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বৃদ্ধ সপরিবারে নিখোঁজ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা জারি, টহল জোরদার

দিনাজপুরে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু