হোম > সারা দেশ > দিনাজপুর

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

বড়পুকুরিয়া কয়লাখনি। ছবি: সংগৃহীত

দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ফেজ (১৪০৫) থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরু হয়।

এর আগে ভূগর্ভের ১৩০৯ নম্বর পুরোনো ফেজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ১২ আগস্ট থেকে উত্তোলন বন্ধ রাখা হয়। ওই ফেজ থেকে মোট ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছিল।

খনি সূত্রে জানা গেছে, দুই মাস ধরে পুরোনো ফেজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেজে স্থানান্তরসহ কারিগরি কার্যক্রম চালানো হয়। এসব কাজ শেষে বৃহস্পতিবার রাতে নতুন ১৪০৫ নম্বর ফেজ থেকে প্রাথমিকভাবে ২১৫ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়। পরে আজ শুক্রবার সকাল থেকে এ ফেজে পুরোদমে উত্তোলন কার্যক্রম শুরু হয়। কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন ফেজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে খনির ইয়ার্ডে প্রায় ৬ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে।

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

দিনাজপুরে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার