হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে সুজন চৌধুরী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী দুল্লী রানীকে আটক করা হয়েছে।

সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। তাঁর স্ত্রী দুল্লী রানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিদ্ধুর মেয়ে।

সুজনের পরিবারের দাবি, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সুজনের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। কাজ শেষে ঘরে ফেরার সময় দেখতে পান বাড়ির পাশের বাঁশঝাড়ে অন্ধকারে তাঁর ছেলের বউ দাঁড়িয়ে আছেন। শ্বশুরকে দেখে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেন। পরে তিনি ঘরে গিয়ে দেখেন তাঁর ছেলে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বিছানায় পড়ে আছে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সুজনের স্ত্রীকে আটক করে। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সুজনের বাবা হংস লাল বলেন, ‘হামার ব্যাটা বউ ওড়না প্যাঁচা দিয়া হামার ব্যাটাক মারছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত