হোম > সারা দেশ > দিনাজপুর

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

মৃত শিশু মুহিবুল্লা। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের পাশের একটি ধান খেতের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শিশুটির নাম মুহিবুল্লা (২)। সে ওই এলাকার সাদিকুল ইসলামের ছেলে। পাল্টাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম আজকের পত্রিকাকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান মো. তহিদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়িতে ছিল। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর পাওয়া যায়নি। রোববার সকালে স্থানীয়রা শিশুটির মরদেহ ধান খেতের পাশে একটি ডোবায় পড়ে থাকতে দেখে। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুর জানান, বিষয়টি জানার পর খোঁজ নেওয়ার জন্য থানার এসআই রাজিউর রহমানকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করব।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের