হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ইজিবাইকচালক নবিরুল হত্যায় জড়িতদের শাস্তি দাবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

ইজিবাইকচালক মো. নবিরুল ইসলাম হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দাবিতে মানববন্ধন। আজ বুধবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর বড় বটগাছসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ইজিবাইকচালক মো. নবিরুল ইসলাম (৪০) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে গ্রামবাসী। আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় দুর্গাপুর বড় বটগাছসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এ কর্মসূচি হয়।

মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের নবিরুল হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ১৮ জুলাই রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর এলাকায় ইজিবাইক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নবিরুল ইসলাম। পরদিন সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত নবিরুলের চাচা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ