হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পুলিশের সাবেক ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক মনির মিয়া অভিযোগ সংশ্লিষ্ট নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, নাজমুল আলমের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক ওই অভিযোগ অনুসন্ধান করছে। অনুসন্ধানকালে জানা গেছে, নাজমুল আলম যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশ চলে যেতে পারেন। সেটা হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হতে পারে। এ কারণে তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন।

পুলিশ, সাবেক ডিআইজি শেখ নাজমুল আলম, ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল