হোম > সারা দেশ > ঢাকা

জোড়া শিশু লাবিবা-লামিসাকে সফলভাবে আলাদা করা হয়েছে  

ঢামেক প্রতিনিধি, ঢাকা

অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হলো শিশু লাবিবা-লামিসাকে। আজ সোমবার বিকেলে তাদেরকে আলাদা করা হয়। সফলভাবে অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল। 

ডা. কাজল বলেন, ‘অস্ত্রোপচারের মাধ্যমে লাবিবা-লামিসাকে আলাদা করা হয়েছে। সফলভাবে আমরা আলাদা করতে পেরেছি। এখন আরো কাজ বাকি আছে পরে দুজনকে আইসিইউতে রাখা হবে।’ 

অস্ত্রোপচার কক্ষে থাকা হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার বলেন, ‘সকালে শিশুটির অস্ত্রোপচার শুরু করা হয়েছে। সফলভাবে আমরা আলাদা করতে পেরেছি।’ 

এর আগে ২০১৯ সালের ১৫ এপ্রিল জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের যদুনাথ পাড়া এলাকার লাল মিয়া ও মনুফা বেগম দম্পতির ঘরে জন্ম নেয় শিশু দুটি। তাদের এই অস্ত্রোপচারের জন্য গঠন করা হয়েছিল মেডিকেল টিম। 

এই জোড়া শিশুর অস্ত্রপচারে পেডিয়াট্রিক সার্জারী ছাড়াও নিউরোসার্জারী, প্লাস্টিক সার্জারী, রেডিওলোজি, ইউরোলোজি, অর্থোপেডিকস, সার্জারী ও এ্যানেসথোলোজি বিভাগের চিকিৎসকেরা কাজ করছেন।

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস ও এক কাভার্ড ভ্যানে আগুন

বাস ঘোরানোর সময় আগুন দিয়ে পালিয়ে যায় কয়েকজন: পুলিশ

‘মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করলেই শ্রমিকেরা হয়ে যান তৃতীয় পক্ষ’

আবাসিক হলে পুলিশি হামলা, অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের প্রতিবাদ

রাজধানীতে বাসে আগুন

গোপালগঞ্জের আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলেও আধিপত্য মেনে নেওয়া হবে না: সুরঞ্জন ঘোষ

রাজধানীতে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলার’ উদ্বোধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪, মামলা ৬২

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আজিমপুরে সড়ক অবরোধ