হোম > সারা দেশ > ঢাকা

ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসহ অন্যান্য খেলার মাঠ যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার এই রায় দেন বিচারপতি মো. সোহরাওয়ারদী ও বিচারপতি দিহিদার মাসুম কবীরের বেঞ্চ।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠ ভাড়া দেওয়া নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাধুলার কার্যক্রম চলমান নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে ২০১২ সালে রিট করা হলে রুল জারি করেন হাইকোর্ট।

পরবর্তীতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল খেলার মাঠ, জগন্নাথ হল খেলার মাঠ, হাজী মুহাম্মদ মহসিন হল খেলার মাঠ, কবি জসিম উদ্দিন হল খেলার মাঠ, ফজলুল হক হল খেলার মাঠ, মুসলিম হল খেলার মাঠ, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ ও রোকেয়া হল খেলার মাঠ রক্ষায় নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদন দাখিল করা হয়।

এইচআরপিবির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব খেলার মাঠ সংরক্ষণ করার জন্য নির্দেশনা দিয়েছেন।

মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজন নিহত

ট্রাফিক ব্যবস্থাপনা: রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার কাওছার ৪ দিনের রিমান্ডে

সাভারে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

মোহাম্মদপুরে আইফোন নিয়ে দৌড়, নারীর চিৎকারে ছিনতাইকারী ধরল পুলিশ-এলাকাবাসী

উগ্রবাদী সন্দেহে গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন ফের রিমান্ডে

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার ১

অর্থ পাচারের আরেক মামলায় ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

অটোরিকশাচালককে হত্যা: ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

রাজধানীর হাতিরঝিলের লেক থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার