হোম > সারা দেশ > ঢাকা

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের ভাই টুনটুন গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকার শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেলের বড় ভাই ২০ মামলার আসামি টুনটুনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল।

র‍্যাব জানিয়েছে, টুনটুন দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প এলাকায় অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

র‍্যাবের তথ্য অনুযায়ী, টুনটুনের বিরুদ্ধে অন্তত ছয়টি হত্যা মামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।

র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম বলেন, টুনটুন মোহাম্মদপুর এলাকায় বুনিয়া সোহেলের নেটওয়ার্ক পরিচালনা করতেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের মাধ্যমে এলাকাব্যাপী সক্রিয় অপরাধ চক্র দুর্বল হয়ে পড়বে।

টুনটুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল