হোম > সারা দেশ > ঢাকা

যুবদলের সাবেক সভাপতি নীরবসহ ১০ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার এক মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার কমিশনারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতা কর্মীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এই রায় দেন।
সাজাপ্রাপ্ত অন্যরা হলেন লুৎফর রহমান, শাহীন ওরফে গান্ডু শাহীন, তরিকুল ইসলাম ওরফে ঝন্টু, আমিনুল ইসলাম জাকির, গোলাম কিবরিয়া শিমুল, বিল্লাল হোসেন, শহিদুল ইসলাম ও জাকির হোসেন।

রায় ঘোষণার সময় আনোয়ার কমিশনার ও নীরবকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিপক্ষের আইনজীবী কাজল রায় বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ মার্চ রাত ৮ টার দিকে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবনের সামনে বেআইনি সমাবেশ করে একটি ট্যাক্সিক্যাব থামিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়িটি পুড়ে যায় এবং তিন লাখ টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় ট্যাক্সি ক্যাবের চালক মো. বাবুল ওই দিন রাতে তেজগাঁও থানায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১৫ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

রাজনীতি–অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন না এলে জেনজি আবার অভ্যুত্থান ঘটাতে পারে: পরিবেশ মন্ত্রী

দুবাই থেকে আসছিল ৩২ লাখ টাকার অবৈধ সিগারেট, বিমানবন্দরে জব্দ

রাজধানীতে উচ্ছেদ অভিযান: এক দিনে প্রায় ৪ লাখ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড

ধর্মকে নারী আন্দোলনের মুখোমুখি করা হচ্ছে: ডা. ফওজিয়া মোসলেম

অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, ডেমরায় চিকিৎসকের বিরুদ্ধে মামলা

মাসুদ উদ্দিন তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে, আদালতে ‘দেশপ্রেমিক’ দাবি

কারখানায় আগুন: ধাক্কা দিয়ে বেরিয়ে আসে মিম, খুঁজে বেড়াচ্ছে মা-বাবাকে

রাজধানীতে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত

রাজধানীর কেরানীগঞ্জে কারখানায় আগুন, মরদেহ উদ্ধার বেড়ে ৫

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু