হোম > সারা দেশ > ঢাকা

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 

অতিরিক্ত সচিব সেলিম খানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া সাত ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তাঁর চাচাতো ভাই রেজানুর খানের বাড়িতে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, কাটার, রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জামাদি পুলিশ জব্দ করেছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ডাকাতির মূল পরিকল্পনাকারী সালাহউদ্দিন চৌকিদার (৩৭), রুবেল হোসেন (৩৭), উজ্জ্বল দাস (৪৮), সজিব মিয়া (২৫), মো. ফয়সাল (২৭), মিলন (৩৮) ও মো. ওবায়দুল হক ওরফে সুমন (২৭)।

মুন্সিগঞ্জ পুলিশ কার্যালয়ের সভাকক্ষে আজ শনিবার দুপুর ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের তথ্য জানান পুলিশ সুপার শামসুল আলম সরকার। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারদের কাছ থেকে লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, কাটার, রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

গত ৫ জানুয়ারি ভোর ৪টার দিকে শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামে পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তাঁর চাচাতো ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।

ডাকাতির ঘটনায় গত ৬ জানুয়ারি অতিরিক্ত সচিবের বোন রওশন আরা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

ঢাকার যানজট কমাতে চার উদ্যোগ নিচ্ছে সরকার

যন্ত্রপাতির অভাবে অর্ধেক সেবা চলছে রাড্ডা ক্লিনিকে

ইউনিসেফের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২

কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউসে হামলা-লুটের অভিযোগ, পুলিশের ‘পরামর্শে’ যোগ হলো ‘চাঁদাবাজি’

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে

মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ইশরাকের পুনর্বহাল, অন্যথায় জুলাই আহত বা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী দাবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল