হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকার অলি মাতবর বাড়ির বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী। আজ রোববার (১২ এপ্রিল) জামায়াতের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। তিনি তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘব ও পুনর্বাসনে সরকার, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষদের খোলা মন নিয়ে মুক্ত হস্তে এগিয়ে আসার আহ্বান জানান।

ভুক্তভোগীদের বিষয়ে সরকারের উদাসীনতা রয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, নাগরিকের যেকোনো আপদকালীন সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু তুরাগের অগ্নিকাণ্ডের পর সরকারের তেমন কোনো তৎপরতা নেই। মূলত, কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতির কারণে জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত।

সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠাসহ নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দেশকে ইসলামী কল্যাণে রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সেলিম উদ্দিন।

জামায়াতের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সেলিম উদ্দিন বলেন, আর্ত-মানবতার কল্যাণ ও মুক্তিই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসেবে মনে করি। দেশ ও জাতির যেকোনো ক্রান্তিকালে জামায়াত নিজেদের সব সামর্থ্য উজার করে দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তারপরও বিপদ-আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব মনে করি।

পয়লা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই, শোভাযাত্রা সকাল ৯টায়: ডিএমপি

মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল ১০৬০ ফ্লাইট

রাজধানীর মৌচাক ফ্লাইওভার থেকে পোড়া মরদেহ উদ্ধার

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২০০ কোটির প্রকল্প

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফের রিমান্ডে

সংবাদ প্রকাশের পর উত্তরায় ফুটপাত-রাস্তা দখলমুক্ত, গ্রেপ্তার ৪

যুবদল পরিচয়ে চাঁদা দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত্রীকে চিকিৎসকের ধন্যবাদ

সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব

ঢাকা-৪ আসনের ৭৫ ভাগ গ্রাহক গ্যাস পাচ্ছে না: এমপি জয়নুল আবেদীন

‘পুলিশের ওপর জনগণের আস্থা নাই’ ম্যাজিস্ট্রেটের মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ