হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে সাত ইউনিট

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টা ধরে কাজ করছে। শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে মিলগেট এলাকার ’নিউ মন্নু ফাইনস কটন মিলস লিমিটেড’ নামক কারখানার ভেতরে থাকা একটি অস্থায়ী তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ গুদাম থেকে ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভানোর কাজে যুক্ত হয় টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, গাজীপুর সদর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘গুদামে প্রচুর তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আশপাশের অন্যান্য স্থাপনা ও গুদামে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তাপে আশপাশের দোকান ও বাড়ির মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

ধামরাইয়ে গ্যাসের দাবিতে দেড় ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড: সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৩৬ মামলা, ডাম্পিং ৫২৫ যানবাহন

উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রশিক্ষকসহ গ্রেপ্তার ৬

ভাগনিকে শ্লীলতাহানির মামলায় ইসতি মেডিকেলের এমডির জামিন

সড়ক-ফুটপাতের দোকানপাট উচ্ছেদ করল ডিএসসিসি

‘যৌতুকের জন্য’ অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন, ১১ দিন পর মৃত্যু

অ্যাটর্নি জেনারেলকে হুমকির অভিযোগ, ৪ ডিএজিকে নোটিশ

পাপনের সময়ে বিসিবির আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নথি চাইল দুদক

সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীর চেইন নিয়ে পালানোর সময় ২ নারী আটক