হোম > সারা দেশ > ঢাকা

মধ্যপ্রাচ্য সংকটে এ পর্যন্ত শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল ১০৬০ ফ্লাইট

বিশেষ প্রতিনিধি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ পর্যন্ত মোট এক হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে আন্তর্জাতিক রুটে যাত্রী ও কার্গো পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের প্রভাবে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে এসব গন্তব্যে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনস তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত ৩৩৯টি ফ্লাইট বাতিল হয়েছে। পরবর্তী সময় ১০ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ২৭৫ টি, ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ২২৬ টি, ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ১৬০টি এবং ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত আরও ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে।

সব মিলিয়ে এ পর্যন্ত মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬০ টি।

সংশ্লিষ্টরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে বাতিল ফ্লাইটের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আকাশসীমা ধীরে ধীরে খুলে দেওয়া এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর নির্ভর করছে ফ্লাইট পরিচালনার স্বাভাবিকতা।

এদিকে, ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। বিশেষ করে প্রবাসী কর্মী ও মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি। বিমান সংস্থাগুলো পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত ফ্লাইট পুনরায় চালুর আশ্বাস দিয়েছে।

কোরবানির বর্জ্য অপসারণ: কথা রাখতে পারল না দুই সিটি

ছয় শিশুর প্রাণ গেছে আদ্‌-দ্বীনের অবহেলায়

কালশী বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আনসার-ভিডিপি

আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে দগ্ধ ৩

৩ দিনে ৩৬ হাজার টনের বেশি বর্জ্য অপসারণ ডিএসসিসির

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসার আর নেই

কোরবানির পশুর বর্জ্য প্রায় অপসারণ করতে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার অভিযোগ

আদ-দ্বীন হাসপাতালের ভেতরেই রুটির কারখানা, খতিয়ে দেখা হচ্ছে শিশুমৃত্যুর সঙ্গে সংশ্লিষ্টতা