হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডায় তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডা পূর্বাচল ২ নম্বর লেনের একটি বাড়ি থেকে তরুণ-তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধার হওয়ার তরুণের নাম সাইফুল (২৪)। তিনি একটি মাদ্রাসার দারোয়ান ছিলেন। আর তরুণী শাকিলা (২০) বাসাবাড়িতে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা পূর্বাচল ২ নম্বর লেনের একটি বাড়ি থেকে ওই দুজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, তাঁরা স্বামী স্ত্রী ছিলেন না। তবে দুজনের সম্পর্ক কী ছিল বিস্তারিত জানা যায়নি।

ওসি আরও জানান, তাঁদের মৃত্যুর কারণসহ সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ