হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর চকবাজারে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

পুরান ঢাকার চকবাজার হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদা আক্তার ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে কর্মরত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নাহিদা আক্তারের মরদেহটি উদ্ধার করে চকবাজার থানা-পুলিশের একটি দল। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে খবর পেয়ে হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে নার্স নাহিদা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের আগে তিনি ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলেন। প্রতিবেশীদের মাধ্যমে জানা গেছে, গতকাল ইফতারের সময় নাহিদা ও তাঁর স্বামী ইলিয়াসের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর স্বামী বাসা থেকে বেরিয়ে যান। এরপর রাতে বাসায় ফিরে ইলিয়াস ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান। পরে দরজা ভেঙে দেখেন নাহিদা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, নাহিদা আক্তার মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন— ‘স্বামী ইলিয়াসসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার করতে হবে।”

নাহিদা আক্তারের মামাতভাই ফরহাদ হোসেন বলেন, স্বামী ইলিয়াসের সঙ্গে হোসেনি দালান এলাকার বাসায় থাকতেন নাহিদা। তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের নার্স ছিলেন। পুলিশের মাধ্যমে খবর পেয়ে নাহিদার বাসায় গিয়ে তাঁর মরদেহ দেখতে পাই। ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।

কেরানীগঞ্জে নকল মধু তৈরির কারখানায় অভিযান, এক লাখ কেজি জব্দ

এজলাসে সাংবাদিকদের প্রবেশ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার দাবি আইনজীবীদের

এবার ‘গুপ্ত’ রাজনীতির বিরুদ্ধে চিকা মারল জবি ছাত্রদল

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিল ডিএনসিসি

ঢাবি উপাচার্যের সঙ্গে ইউনান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বৈঠক

আশুলিয়ায় ফয়সাল হত্যার নেপথ্যে মাদক ও ছিনতাই: পিবিআই

সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩

নারায়ণগঞ্জের ফতুল্লা: স্টেডিয়ামের টাওয়ারের নাটবল্টু উধাও

হকার উচ্ছেদের পর গতি পেল গুলিস্তান

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ