হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা, অভিযুক্ত গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

গ্রেপ্তার নাজিম উদ্দিন। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও তাঁকে হেনস্তার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে জানিয়েছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‍্যাব-৪।

এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) ঘটনাটি ঘটে। এরপর ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বাসে ওঠার পর সামনের আসনে বসা নাজিম উদ্দিন তরুণীর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ উত্তপ্ত পরিস্থিতিতে নাজিম উদ্দিন উঠে দাঁড়িয়ে তাঁকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে আবারও প্রতিরোধ করেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

র‍্যাব-৪-এর মেজর আবরার ফয়সাল সাদী জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর হেনস্তাকারীকে আটক করতে অভিযান শুরু করা হয়। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয় এবং মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণী শ্লীলতাহানির অভিযোগে আজ সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে তাঁদের মধ্যে মারামারি ঘটে।

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল