হোম > সারা দেশ > ঢাকা

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ৩য় জানাজা শ্রীনগরে অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে গতকাল শনিবার রাজধানীতে দুই দফায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০টার দিকে শ্রীনগর স্টেডিয়ামে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ আনা হয়। এ সময় বিকল্প ধারাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানায়। পরে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

শ্রীনগর স্টেডিয়ামে জানাজা শেষে মরদেহ নেওয়া হয় বদরুদ্দোজা চৌধুরীর গ্রামের বাড়ি মজিদপুর দয়হাটায়। সেখানে তাঁর শেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 

গত শুক্রবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে মারা যান সাবেক এই রাষ্ট্রপতি। তিনি স্ত্রী, এক ছেলে দুই মেয়ে ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার, ৪ দিনের রিমান্ডে

মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালানো তিন বাংলাদেশি ফিরছেন কাল

চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‍্যাব সদস্যসহ আটক ৬

টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে আগুন, বাবা-মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল ৩ জন

কম্বোডিয়ার বন্দিশালা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছেন

বিআরটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গাজীপুর সাংবাদিক ফোরামের

মালিকানাধীন বাড়িতে ডিজে পার্টি ও মাদক উদ্ধার: যে সাফাই দিলেন অতিরিক্ত ডিআইজি

পাবনার আওয়ামী লীগের ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

রামপুরা ব্রিজের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার