হোম > সারা দেশ > ঢাকা

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজা আজ শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজাকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজার সময় আধা ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এর আগে বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা আজ বেলা ২টায় নির্ধারিত হয়েছে।

জানাজা উপলক্ষে সংসদ ভবন ও আশপাশ এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে জানাজায় দায়িত্বরত পুলিশ সদস্যরা ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন। পুরো এলাকা সিসিটিভি ও গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।

জানাজায় অংশগ্রহণকারীদের জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা জারি করা হয়েছে:

ব্যাগ বহন নিষেধ: জানাজায় আসা মুসল্লিদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ড্রোন ওড়ানো নিষিদ্ধ: নিরাপত্তাঝুঁকি এড়াতে সংসদ ভবন ও এর সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ওসমান হাদির জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে বিবেচনা করে ট্রাফিক বিভাগ থেকেও যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

কোরবানির পশু পরিবহন: ভাড়া নিয়ে হতাশ পাইকারেরা

‘আমার মেয়ে যে চিৎকার দিতেছে, বুঝতে পারি নাই’

কোরবানির ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে উঠেছেন কামারেরা

দুই-তিন মাসে দেশ বদলানো যায় না: ডিএসসিসি প্রশাসক সালাম

‎মুগদায় প্রবাসীকে ৮ টুকরা করে হত্যার মূল পরিকল্পনাকারী তাসলিমা গ্রেপ্তার

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

যাত্রীসেবায় কোনো অবহেলা–অনিয়ম সহ্য করা হবে না: ঢাকা সদরঘাটে নৌ প্রতিমন্ত্রী

‘তামাকপণ্যের মূল্যবৃদ্ধি তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করার কার্যকর পদ্ধতি’

উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

পিডিবির সাবেক চেয়ারম্যান আলমগীরকে দুদকের জিজ্ঞাসাবাদ, টার্গেটে ডজনের বেশি কর্মকর্তা