হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী ককটেলসহ গ্রেপ্তার

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

ককটেলসহ গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা-কর্মী। ছবি: খিলক্ষেত থানা

রাজধানীর খিলক্ষেত এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিলক্ষেতের যাত্রীছাউনি-সংলগ্ন পাকা রাস্তা থেকে আজ বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান খান স্বাধীন এবং দুই কর্মী মো. সাগর ও মো. রাব্বি। গ্রেপ্তারের সময় তাঁদের কাছে থাকা টিফিনবক্সের ভেতর থেকে তিনটি ককটেল জব্দ করে পুলিশ।

এ বিষয়ে ডিএমপির খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেতের যাত্রীছাউনি এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান আরও বলেন, ‘তারা মিছিল ও নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল।

পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী বাপ্পি গ্রেপ্তার

ব্যারাকের কক্ষে ঝুলছিল পুলিশ কনস্টেবলের লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

গান–কবিতা–আলোচনায় বদিউর রহমানকে স্মরণ

টাকার জন্য স্ত্রীকে নির্যাতন বিশ্ববিদ্যালয়শিক্ষকের, হাসপাতালে চিকিৎসাধীন

দেশ গঠনে সাবেক সেনাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: মেজর (অব.) আফসারী

২৫ ঘণ্টা পর রাস্তা কেটে উদ্ধার হলো ডুবুরির লাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন

হাসপাতালে কোনো অনৈতিক কাজ করলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

হাজারীবাগে জুতার কারখানায় আগুন

জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাবিতে ছাত্রশক্তির কফিন মিছিল