হোম > সারা দেশ > ঢাকা

চকবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নিষিদ্ধ পলিথিন জব্দ

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ ব্যবহার নিষিদ্ধ পলিথিন জব্দসহ কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে র‍্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব মো. আবু হাসান ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুনেছা আক্তারের নেতৃত্বে র‍্যাব-১০-এর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানে মো. জসিমকে দেড় লাখ, মো. আলামিনকে এক লাখ ও বাবুলকে এক লাখ টাকা জরিমানা করে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন বিক্রি করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‍্যাবের অভিযান চলমান থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২