হোম > সারা দেশ > ঢাকা

ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনি, হাসপাতালে জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি ও ঢামেক প্রতিনিধি

ঘুমের মধ্যে হঠাৎ খিঁচুনিতে রাজু আহমেদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। আজ শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। রাজু আহমেদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা রাজু আহমেদের মৃত্যুর খবর পেয়েছি। ছেলেটি আজই ঢাকায় এসেছিল। বিকেলে ঘুমের মধ্যে  হঠাৎ খিঁচুনি উঠলে অজ্ঞান হয়ে যায়। পরে বন্ধুরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি। তাঁর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। 

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। আমি এখন হাসপাতালে আছি। 

এদিকে রাজু আহমেদের অকালমৃত্যুতে পরিবার ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ওই শিক্ষার্থীর বাড়ি পঞ্চগড় জেলায়। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুরের পরিস্থিতি স্বাভাবিক, গ্রেপ্তার ১০

ডেসকোর যেসব প্রি-পেইড মিটারে ২৪ ঘণ্টা রিচার্জ করা যাবে না

ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডের ২৯টি ডেঙ্গুর ‘উচ্চ ঝুঁকিতে’: জরিপ

পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে গাজীপুরে ৬ প্লাটুন আনসার মোতায়েন

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

কমলাপুরে তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত ব্যক্তির মৃত্যু

৩৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডে

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার