হোম > সারা দেশ > কুমিল্লা

সাংবাদিক ফখরুল ইসলাম ভূঁঞার দাফন সম্পন্ন

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা ও আজকের পত্রিকার সাংবাদিক মো. ফখরুল ইসলাম ভূঁঞার দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা ১১টায় মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর মিরের পাড় ঈদগাহ জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

জানা যায়, সাংবাদিক ফখরুল ইসলাম ভূঁঞা আজকের পত্রিকার অনলাইন বিভাগে কাজ করতেন। আজকের পত্রিকায় তিনি ‘ফাহির ফখরুল’ নামে পরিচিত ছিলেন। গতকাল শনিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পরে রাতেই মরদেহ ঢাকা থেকে তাঁর নিজ বাড়িতে আনা হয়। আজ বেলা ১১টায় তাঁর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ফখরুল ইসলাম ভূঁঞার দাফন সম্পন্ন করা হয়েছে। দাফন শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

জানাজা পরিচালনা করেন, মিরের পাড় ঈদগাহ জামে মসজিদের খতিব।

উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৮টায় অফিসে এসে সারা দিন স্বাভাবিক নিয়মেই দায়িত্ব পালন করে বেলা ৩টার দিকে বাসায় চলে যান ফাহির ফখরুল। বাসায় ফেরার পর শরীর খারাপের কথা জানান তিনি। এরপর শরীর আরও খারাপ হওয়া শুরু করলে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অজ্ঞান অবস্থায় প্রথমে তাঁকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান ফাহির মারা গেছেন। এরপর তাঁকে পাশের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও জানানো হয় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফাহির মারা গেছেন। 

ধর্ষণ মামলায় বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ২

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধক্কা, সুপারভাইজার নিহত

লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সুস্থ ঘোষণা করে ছাড়পত্র, আদালতের মাধ্যমে কারাগারে জিসান

চর দখলের দ্বন্দ্বে রণক্ষেত্র মেঘনা-তিতাস, আহত ৩০

ধর্ষণ মামলার আসামি জিসানকে ‘সুস্থ’ বলছে মেডিকেল বোর্ড, যেকোনো মুহূর্তে ছাড়পত্র

ইসলামী ব্যাংকের হিসাব থেকে অর্থ সরানোর অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা