হোম > সারা দেশ > কুমিল্লা

স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

গ্রেপ্তার তিন যুবক। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুরের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। তবে অভিযুক্ত প্রধান আসামি এখনো পলাতক রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ওপারচর গ্রামের মৃত রশিদের ছেলে মো. সিয়াম (২১), একই গ্রামের নজরুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২০) ও মো. রিফাত (২২) নামের আরক তরুণ।

এর আগে বুধবার উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের উত্তরকান্দিগামী সড়কের নির্জন স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে হোমনা থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী (১৮) ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্বামীর সঙ্গে তিনি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা পার হওয়ার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার আরও ৬-৭ জন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে। পরে দম্পতিকে সেখান থেকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে এবং অন্য সহযোগীরা তাঁর স্বামী ও রিকশাচালককে দূরে সরিয়ে নেয়। এই সময়ে আশিকুর রহমান গৃহবধূকে ধর্ষণ করে।

পরে তারা দম্পতিকে ছেড়ে দিলে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন এবং হোমনা থানায় মামলা করেন।

এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ওসি আরও বলেন, প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার