হোম > সারা দেশ > কুমিল্লা

দেবীদ্বারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে কিশোরীকে ধর্ষণের পর তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে সোহাগ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ বিনাইপাড় গ্রামের মো. আঞ্জুমান মাঞ্জুর ছেলে। 

মামলার এজাহার সূত্র ও তদন্তকারী কর্মকর্তা এস আই মো. নাজমুল জানান, ভুক্তভোগী ওই কিশোরী সোহাগের এলাকার বাসিন্দা। গত তিন মাস আগে সোহাগের বড় বোনের সন্তান ভূমিষ্ঠ হওয়ায় ওই কিশোরীকে সোহাগের পরিবার নবজাতককে দেখাশোনা করার জন্য নিয়ে যায়। রাতে ওই কিশোরী সোহাগের বাড়িতে থাকত। সোহাগের বাড়িতে থাকাবস্থায় ওই কিশোরীর সঙ্গে সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সোহাগ গত ২ জুলাই রাতে ওই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। এতে ওই কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গতকাল দুপুরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানাজানি হয়। পরে ওই কিশোরীর মা দেবীদ্বার থানায় এসে অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

এ বিষয়ে ওই কিশোরীর মা বলেন, সোহাগ আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমার মেয়ে বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছি। 

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, ঘটনা জানার পর পরই সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সোহাগ ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ