হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অগ্নিদগ্ধ হয়ে শিকলবন্দী মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আনিসুর রহমান (৩৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতর শিকলবন্দী করে রাখা হয়েছিল। রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দী থাকায় আনিসুর রহমান বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হন। পরে আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তাঁকে হাসপাতালে নেওয়া হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবসহ বিভিন্ন মালপত্র পুড়ে যায়।

শরিফুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের আসবাব পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া ঘর থেকে শিকলবন্দী আনিসকে বাইরে আনা হলেও হাসপাতালে নেওয়া হয়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’

কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্র: আটক যুবকের তথ্যে পিস্তল-গুলি উদ্ধার

মাদক কারবারিদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, বের করা যায়নি গুলি

মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টিফিন বিরতিতে বেরিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লায় আড়াই ঘণ্টা পর এক লেনে ট্রেন চলাচল শুরু

এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেক ট্রেনের বগি লাইনচ্যুত, রেলপথে চট্টগ্রাম বিচ্ছিন্ন

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে কারাগারে

ধর্ষণ মামলায় বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ২