হোম > সারা দেশ > কুমিল্লা

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: চৌদ্দগ্রামে ডা. তাহের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে বক্তব্য দেন বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, ‘জামায়াতে ইসলামী এবং তার সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দল তো আন্দোলনে আছে। সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন, আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। আবার জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব।’

ডা. তাহের আরও বলেন, ‘তবে, সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি বলে আমি মনে করি। কিন্তু মানুষের দাবি-দাওয়া বা সরকারের ভুল ধরে দেওয়ার জন্য যে পরিমাণ চাপ সৃষ্টি করার দরকার, সেটা আমরা করছি।’

স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রশিদ তোফায়েল, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য আব্দুস সাত্তার, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন, জামায়াতের কেন্দ্রীয় নেতা ভিপি শাহাব উদ্দিনসহ আরও অনেকে।

তনু হত্যা মামলা: জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

হোমনার সেই প্রতিবন্ধী দোকানদারের পাশে ইউএনও, ব্যক্তিগত উদ্যোগে দিলেন অনুদান

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৩

দুই মাসে সীমান্তে ২৫টি পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি: রিজিয়ন কমান্ডার

গ্রামটি পাখির অভয়াশ্রম

অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ল ইউএনওর বসতঘর

ব্রাহ্মণপাড়া সীমান্তে নারী ও তিন শিশুর অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত