হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনার সেই প্রতিবন্ধী দোকানদারের পাশে ইউএনও, ব্যক্তিগত উদ্যোগে দিলেন অনুদান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

ইউএনও মো. শহিদুল ইসলাম প্রতিবন্ধী লুতু মিয়ার হাতে অনুদানের অর্থ তুলে দেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের শোভারামপুর-২ গ্রামের প্রতিবন্ধী দোকানদার মো. লুৎফর রহমান (লুতু) মিয়ার দোকানে চুরির ঘটনার পর মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম।

২৬ জুলাই গভীর রাতে দুর্বৃত্তরা লুতু মিয়ার টং দোকানের তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে তাঁর একমাত্র আয়ের উৎস ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি চরম আর্থিক সংকটে পড়েন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি ইউএনও মো. শহিদুল ইসলামের নজরে আসে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে লুতু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইউএনও ব্যক্তিগত উদ্যোগে তাঁর হাতে মানবিক অনুদান তুলে দেন। পাশাপাশি তাঁর খোঁজখবর নেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুদান পেয়ে আবেগাপ্লুত লুতু মিয়া বলেন, ‘আমি কখনো ভাবিনি প্রশাসনের এত বড় একজন কর্মকর্তা আমার খোঁজ নেবেন। এই সহযোগিতা আমাকে নতুন করে বাঁচার সাহস এবং দোকানটি আবার দাঁড় করানোর আশা দিয়েছে।’

স্থানীয় বাসিন্দারা ইউএনওর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে প্রশাসনের এমন সহমর্মিতাপূর্ণ ভূমিকা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তাঁরা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও লুতু মিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রামে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৩

দুই মাসে সীমান্তে ২৫টি পুশ ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি: রিজিয়ন কমান্ডার

গ্রামটি পাখির অভয়াশ্রম

অতিথি পাখিতে বদলে গেছে কিশোরনগর গ্রামের নিস্তরঙ্গ রূপ

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ল ইউএনওর বসতঘর

ব্রাহ্মণপাড়া সীমান্তে নারী ও তিন শিশুর অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম, চাপে নিম্ন-মধ্যবিত্ত পরিবার

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

শিক্ষার্থীদের বদলি হওয়া শিক্ষক বললেন, ‘তোমরা আমার চাকরিটা খাইও না’