হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, ছয় বিভাগে অংশ নিচ্ছেন ৫০ খেলোয়াড়

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা জিমনেসিয়ামে ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও অংশগ্রহণকারী খেলোয়াড়েরা। ছবি: আজকের পত্রিকা

নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ব্যাডমিন্টনের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে কুমিল্লায় শুরু হয়েছে ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কুমিল্লা জেলা জিমনেসিয়ামে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার আয়োজনে এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা ও ফজিলত খাঁন পরিবারের সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন বয়সভিত্তিক ও উন্মুক্ত বিভাগে মোট ৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়েদের দুটি বিভাগে অংশগ্রহণ করছেন ১২ জন খেলোয়াড়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার রহমান গাজী এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব এমদাদুল হক এমদু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেভেন স্টার ক্লাব, কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু।

এবারের টুর্নামেন্টে ছয়টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বিভাগগুলো হলো অনূর্ধ্ব-১৬ বালক, অনূর্ধ্ব-১৬ বালিকা, ১৬ থেকে ৪০ বছর পুরুষ, ১৬ থেকে ৪০ বছর মহিলা, মিশ্র দ্বৈত এবং ৪০ বছর ঊর্ধ্ব পুরুষ। প্রতিটি বিভাগে একক ও দ্বৈত ইভেন্ট রাখা হয়েছে, যা প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

প্রধান অতিথি উদবাতুল বারী আবু বলেন, ‘তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। এ ধরনের আয়োজন নতুন প্রতিভা খুঁজে বের করার পাশাপাশি জেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ‘নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা এবং ব্যাডমিন্টনের প্রতি তরুণদের আগ্রহ বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।’ তিনি জানান, প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

কুমিল্লায় সোহান হত্যা: বৃদ্ধের যাবজ্জীবন, ছেলের খালাস

দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, যুবককে কোপানোর ১১ দিন পর মৃত্যু

দাওয়াত দিতে এসে কিল-ঘুষিতে মধ্যবয়সীর মৃত্যু, মেয়ের শ্বশুর-শাশুড়িসহ আটক ৩

মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় পিটুনি, হাসপাতালে মৃত্যু

তনু হত্যা মামলা: জামিনে কারামুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: চৌদ্দগ্রামে ডা. তাহের

৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণপাড়ায় অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার