হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় নিখোঁজের এক দিন পর ধানখেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

পিয়ারা বেগম । ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনায় নিখোঁজের এক দিন পর ধানখেত থেকে পিয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা রাতে হোমনা বাসস্ট্যান্ডের উত্তর পাশের জহিরুল ইসলামের বাগান বাড়ির কাছে একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত পিয়ারা বেগম উপজেলার মিরশ্বিকারী গ্রামের বাসিন্দা জানু মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, পিয়ারা বেগম এক বছর আগে ব্রেইন স্ট্রোক করে মানসিক রোগে ভুগছিলেন। নিহতের মেয়ের জামাই মো. মোজাম্মেল হক জানান, গতকাল থেকে পিয়ারা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম, চাপে নিম্ন-মধ্যবিত্ত পরিবার

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

শিক্ষার্থীদের বদলি হওয়া শিক্ষক বললেন, ‘তোমরা আমার চাকরিটা খাইও না’

প্রাইভেট কারচালকের আসনের নিচ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন, জেলা পুলিশের শোক

ব্রাহ্মণপাড়া ও কসবায় ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান মাসুদকে আবার গ্রেপ্তারের দাবি বিএনপির

তিতাসে ভ্যানচাপায় শিশু নিহত

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ