হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, এগিয়ে মেয়েরা

 কুমিল্লা প্রতিনিধি 

কাঙ্ক্ষিত ফলাফলে উচ্ছ্বসিত কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এই বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩ হাজার ৯৬৬ জন এবং ছাত্রী ৫ হাজার ৮৪৮ জন।

আজ সোমবার সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯৫ হাজার ৩৯৯ জন। অর্থাৎ ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেনি।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞানে তুলনামূলক ভালো করেছে শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২ দশমিক ৮৮ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ দশমিক ৪০ শতাংশ।

জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। জিপিএ-৫ পাওয়া ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৮৪৮ জন ছাত্রী এবং ৩ হাজার ৯৬৬ জন ছাত্র।

ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লাসহ ছয় জেলার ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. সিপন মিয়াসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বোর্ডের কর্মকর্তারা জানান, শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে অনলাইন ও সংশ্লিষ্ট মাধ্যমে প্রকাশিত ফলাফল জানতে পারবে।

দেবিদ্বারে হত্যার পর খণ্ডবিখণ্ড দেহ: ঝোপে মিলল সেই গৃহবধূর মাথা

১১টি পলিথিনে ভরা হয়েছে নারীর লাশ, এখনো উদ্ধার হয়নি মাথা ও পা

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান ফের কারাগারে

সৌদিতে নির্মাণকাজের সময় মেশিন ছিটকে প্রাণ গেল কুমিল্লার যুবকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: আধা কিমিতে পুরো দুর্ভোগ

বিএনপির পতাকা লাগিয়ে এনসিপির নির্বাচন করলে দলে থাকার অধিকার নেই: এমপি সেলিম

তনু হত্যা: আত্মসমর্পণ করেননি জামিনে মুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর

কুমিল্লায় পৃথক অভিযানে ১৮ কেজি গাঁজা ও ২ লাখ বিদেশি সিগারেটসহ আটক ১

সীমান্তে বিজিবির অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৩

কুমিল্লায় ফজিলত খাঁন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু, ছয় বিভাগে অংশ নিচ্ছেন ৫০ খেলোয়াড়