হোম > সারা দেশ > কুমিল্লা

ভোটের পরিবেশ নিয়ে অসন্তুষ্ট সাক্কু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনিরুল হক সাক্কু। আজ শনিবার সকালে নগরীর হোচ্ছাম হায়দার উচ্চবিদ্যালয়ে ভোট দিতে এসে তিনি এই অভিযোগ করেন। 

সাক্কু বলেন, ভোটের পরিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছেন না। বাস প্রতীকের লোকজন ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। 

এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ করে সাবেক এই মেয়র বলেন, ‘তিনটি ওয়ার্ডে খবর নিয়েছি কোথাও আমার কোনো এজেন্ট ঢুকতে পারেনি।’ 

অভিযোগ করে প্রতিকার পাচ্ছেন না জানিয়ে সাক্কু বলেন, ‘কার কাছে অভিযোগ করব! এর কাছে বললে বলে ওর কাছে যাও। মোট কথা ভোটের সুষ্ঠু পরিবেশ নেই।’ এ সময় তিনি আরও বলেন, ‘ভোটাররা ভোট দিতে পারলে আমার জয় হবেই।’ 

উপনির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। 

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে লড়ছেন চার প্রার্থী। এর মধ্যে ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগরের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম। 

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনকালে নিরাপত্তার জন্য ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন। ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৭ টিমে ৯৩৯ জন র‍্যাব সদস্য, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১ হাজার ৩৩৯ জন ও ৯টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছে। এর বাইরে দুই থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে আছে।

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ

ফেসবুকে প্রেম: গর্ভপাত ও বিয়েতে অস্বীকৃতি, তরুণকে হত্যায় আটক কিশোরী

দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত মকবুলের ঢাকায় মৃত্যু, মামলা

‘ভিটামিন ‘‘এ’’ শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

অটোরিকশা চুরিতে থমকে গেল পঙ্গু মনিরের জীবনের চাকা