হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় মৎস্য খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি 

শিশু তাফসিরকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের পূর্ব পোমকারা এলাকায় মৎস্য খামারের পানিতে ডুবে তাফসির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাফসির স্থানীয় প্রবাসী মোরশেদ আলমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশের একটি ফিশারিতে গোসল করতে যায় তাফসির। কিছু সময় পর তাকে ঘরে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তার মা জানতে পারেন, সে ফিশারিতে গেছে।

একপর্যায়ে ছেলেকে খুঁজতে তিনি মৎস্য খামারের পানিতে নামেন। এ সময় পানির নিচে থাকা তাফসিরের নিথর দেহ তার পায়ে স্পর্শ করলে তিনি চিৎকার করে ওঠেন। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসাদুজ্জামান নূর তানিম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, অভিযুক্ত খোকন আটক

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভির ফুটেজ ভাইরাল

কুমিল্লায় মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ

ফেসবুকে প্রেম: গর্ভপাত ও বিয়েতে অস্বীকৃতি, তরুণকে হত্যায় আটক কিশোরী

দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত মকবুলের ঢাকায় মৃত্যু, মামলা