হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বিজিবির অভিযানে জব্দকৃত ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ প্রায় ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকালে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধীন বিভিন্ন সীমান্তে পরিচালনা করে এসব চালান আটক করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম (এএসসি)।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সুনির্দিষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনায় অভিযানগুলো পরিচালিত হয়। এর মধ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শঙ্কুচাইল সীমান্ত এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর বিওপির আভিযানিক দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব তৎপরতা চালায়।

অভিযানে উদ্ধারকৃত চোরাচালানি দ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, বাজি, বাসমতি চাল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ অয়েল, পাউডার, সাবান, বেবি লোশন, শ্যাম্পু এবং ১টি মোটরসাইকেল। এছাড়া অবৈধ মাদকের মধ্যে বিপুল পরিমাণ গাঁজা ও স্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদক রোধসহ অবৈধ অনুপ্রবেশ ও নারী-শিশু পাচার বন্ধে সুলতানপুর ব্যাটালিয়নের কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, নেতৃত্বদানকারী কাইয়ুমসহ গ্রেপ্তার ১৭

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল, কী বলছে পুলিশ

নিখোঁজের ৩ দিন পর পুকুরে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

শাশুড়িকে মারধরের ভিডিও ফেসবুকে, আটক পুত্রবধূ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

রাশিয়া থেকে বোনের ফোনে বার্তা, ‘সাগর আর নেই’, ৪-৫ মাস ধরে নিখোঁজ কুমিল্লার তরুণ