হোম > সারা দেশ > কুমিল্লা

দেবিদ্বারে ঘর গুঁড়িয়ে উচ্ছেদ, প্রতিবেশীর বাড়িতে দম্পতির আশ্রয় 

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। 

কুমিল্লার দেবিদ্বারে এক অসহায় কৃষক পরিবারের ঘর গুঁড়িয়ে তাঁদের উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে গত দুই সপ্তাহ ধরে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে অসহায় পরিবারটি। এ ঘটনায় গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা বাদী হয়ে মারধর, ভাঙচুরের অভিযোগে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন। 

কৃষক মো. খলিলুর রহমান রাজামেহার ইউনিয়নের বড় সোনাকান্দা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে। মামলার আসামিরাও একই গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন, আবদুল মতিন, মো. সাদেক, মো. বিল্লাল হোসেন, মো. গিয়াস, মো. অলিউল্লাহ, সাজেদা বেগম, বিল্লাল হোসেন, মো. মনিরুল ইসলাম, মো. খোরশেদ আলম এবং মো. পারভেজ। মামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। 

ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান বলেন, ‘গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে আমার বসতভিটা উচ্ছেদ করে আসামিরা। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা বাধা দিলে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে জরুরি সেবা ৯৯৯ কল করে পুলিশের সাহায্য চাই। পুলিশ আসার আগেই ভিটেমাটি থেকে ঘরবাড়ি গুঁড়িয়ে পাশের একটি খালে ফেলে চলে যায়।’ 

কৃষক খলিলুর রহমান আরও বলেন, ‘আসামিরা আমার পৈতৃক ভিটায় বাড়ি বানাতে ইট নিয়ে আসে। মারধরে আমার স্ত্রীর হাত ভেঙে দেয়। আমরা যাতে এ ভিটেবাড়ি ছেড়ে চলে যাই একের পর এক হুমকি ধামকি দিচ্ছে, আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার পৈতৃক ভিটেমাটি ও মাথা গুজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা অবস্থায় ঘুরছি।

মামলার বাদী সাদিয়া আফরিন আমেনা বলেন, ‘তাঁরা প্রকাশ্যে আমাকে ও আমার স্বামীকে পিটিয়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমরা আতঙ্কে আছি। তারা আমার স্বামীর বাড়ি দখল করে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে আমরা প্রতিবেশী নজরুলের বাড়িতে আছি। কিন্তু কোনো সমাধান পায়নি। আমি বাদী হয়ে থানায় দায়ের করেছি। মামলা হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না।’ 

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মারধর, ভাঙচুরের অভিযোগে খলিলুর রহমানের স্ত্রী সাদিয়া আফরিন আমেনা ১০ জনের নাম উল্লেখপূর্বক এবং আরও ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

রাশিয়া থেকে বোনের ফোনে বার্তা, ‘সাগর আর নেই’, ৪-৫ মাস ধরে নিখোঁজ কুমিল্লার তরুণ

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী