হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষক নিহত 

কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে লাকসাম-দৌলতগঞ্জ স্টেশনের পাশের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম। 

সাইফুল ইসলাম উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পশ্চিম আউশপাড়া গ্রামের মিয়াজিবাড়ির সুলতান আহমদের ছেলে। তিনি লাকসামের নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে গণিত ও বিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার (জিআরপি) ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাতে লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেল স্টেশনের দক্ষিণের রেলক্রসিংয়ের পাশে মোটরসাইকেল রেখে সাইফুল ইসলাম রেললাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাকসাম রেলওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার  সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লায় জামায়াতের কমিটি নিয়ে বিরোধে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

দ্বিতীয় বিয়ের পর বাজারে দুই শিশুসন্তানকে ফেলে গেলেন মা

বেকারির বিস্কুট-মিষ্টিতে কাপড়ের রং, জরিমানা ৪০ হাজার